উত্তরদিনাজপুর

রায়গঞ্জের সুভাষগঞ্জে বিপ্লবী সংঘের মাঠে সি পি এম এর রাজ্যসভার সাংসদ তহবিল থেকে ১৭ লক্ষ টাকা ব্যয়ে গড়া হচ্ছে মুক্ত মঞ্চ

রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার বিপ্লবী সংঘ দীর্ঘদিন ধরে নাট্যচর্চায় যুক্ত। ক্লাবের নিজস্ব জায়গা থাকলেও ছিল না কোনো মঞ্চ। দীর্ঘদিন থেকেই ক্লাবকর্তা ও এলাকাবাসীদের স্বপ্ন ছিল একটি মুক্ত মঞ্চ গড়ার। কিন্তু আর্থিক সঙ্কুলান ছিল বাধা। কর্মকর্তারা অনেক জায়গায় সাহায্যর জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনে সারা দিয়ে সি পি এম দলের রাজ্যসভার সাংসদ তপন সেন তার সাংসদ তহবিল থেকে ১৭ লক্ষ টাকা মঞ্জুর করেন।

        জানা যায়, মঙ্গলবার ওই মুক্ত মঞ্চর শুভ সুচনা করলেন রায়গঞ্জের সাংসদ তথা সি পি এম দলের কেন্দ্রীয় নেতৃত্ব মহাম্মদ সেলিম। এই শুভ সুচনার সময় সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে মহাম্মদ সেলিম অভিযোগ করেন তার সাংসদ তহবিল দিয়ে তৈরী হওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন আলোক স্তম্ভ গুলো বৈদুতিক সংযোগ না দেওয়ায় এলাকা আলোকিত করতে পারছেনা। এই ঘটনার জন্য রাজনৈতিক পালাবদল কে দায়ী করেন তিনি।